প্রকাশের সময়: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ । ৭:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

এস. এম ইকবাল
ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে একাধিক মাদক মামলার আসামি ও দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি সবুজ বেপারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৬ অক্টোবর) রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার নির্দেশে এএসআই এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পশ্চিম লাড়ুয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সবুজ বেপারি বিরুদ্ধে জিআর মামলার ২ বছর ৪ মাসের সাজা এবং অপর একটি  মামলা ১ বছর ৩ মাসের সশ্রম কারাদন্ড রয়েছে। সবুজ বেপারির বিরুদ্ধে আরও ৭টি মাদক মামলাও রয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার বলেন, সাজাপ্রাপ্ত আসামি সবুজকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন