প্রকাশের সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ । ৬:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

কচুয়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ইকবাল আজিজ ঢাকায় গ্রেপ্তার

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি

ঢাকার রামপুরাথেকে চাঁদপুরেরকচুয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহীন (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার মধ্য রাতে টিভি লিংক রোড, পূর্ব রামপুরা তার বাসা থেকে রামপুরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেন, রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আবুল জুবাইর।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ১৯ জুলাই রামপুরায় পুলিশ, র‌্যাব ও বিজিপি গুলি বর্ষণের সময় আন্দোলন কারীদের উপর আসামীগণ দেশীয় অস্ত্র দিয়ে আন্দোলন কারীদের উপর ঝাঁপিয়ে পড়ে।

এতে করে অসংখ্য আন্দোলনকারী হতাহত ও গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় রামপুরা থানার বাসিন্দা হাসিব আহসান নামে একজনের মৃত্যু হয়। ওই মামলায় বাদী মাসুদ রানা রামপুরা থানায় সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার,অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ সহ আওয়ামী লীগ নেতা ৭১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।(মামলা নং ০৪, তারিখ ০৩/০৯/২০২৪ খ্রি:)।

ওই মামলায় কচুয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহীনকে আসামী করা হয়।

হাইকোর্ট বারের তাঁর আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জানান, রামপুরা থানায় একটি হত্যা মামলায় ইকবাল আজিজ শাহীনকে গ্রেপ্তারদেখানো হয়েছে।

আজ সোমবার (০৭ অক্টোবর)চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে সরকার পক্ষের আইনজীবী রিমান্ড চাইলে আদালত রিমান্ড না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন