প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ । ৩:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নারায়ণপুর পপুলার উবিতে প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল

মোজাম্মেল প্রধান হাসিব

মতলব দক্ষিণে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে প্রয়াত শিক্ষকদের স্মরণে এবং জীবিত সকল শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।

মতলব দক্ষিণে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মুনাজাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যন্যারা।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সালমান আহম্মেদ ফরিদী।

এসময় দোয়া অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কাজী আব্দুল হান্নান, আশফাক আহম্মেদ লিমন, মো. শাহআলম ফকির, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, সহকারি শিক্ষক শাহআলম মজুমদার, জিয়াউর রহমান, শাহআলম বিএসসি, ইউসুফ মিয়াজী, নেছার উদ্দিন, জিসান আহম্মেদসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন