শারদীয় দুর্গোৎসবে (১৪৩১) উপলক্ষে শাহরাস্তিতে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বৃহস্পতিবার (১০-অক্টোবর) রাতে শ্রী শ্রী মেহার কালীবাড়ি হরিসভায় স্থাপিত দুর্গা উৎসবের পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
ওই সময় চাঁদপুর পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন উপস্হিত সনাতন ধর্মাবলম্বীদের সম্মুখে বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এ উজ্জ্বল দৃষ্টান্ত। চাঁদপুর তথা শাহরাস্তিতেও এই সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে। আর এই পূজা উদযাপনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি, দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর স্টাইকিং ফোর্স, আয়োজক ও স্থানীয়দের বিশেষ ভূমিকা রয়েছে। আপনারা কোন মিথ্যা প্রপাগান্ডা ও গুজবে কান দিবেন না। আশা করি আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে এ বৃহদাকার অনুষ্ঠানটি পালনে সচেষ্ট থাকবেন।
পরিশেষে তিনি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন, পি এস সি (অধিনায়ক,২১ বীর), চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম বার), শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রেজওয়ান সাঈদ জিকু, শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো: আলমগীর হোসেন, চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তমাল চন্দ্র ঘোষ, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়, শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ডাক্তার কমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র দাশ (মাধু), শ্রী শ্রী গোপাল জিউ আখড়ার সভাপতি বাবু হারাধন চন্দ্র দে, সাধারণ সম্পাদক শাওন মজুমদার, পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্ট ভক্ত বৃন্দ, গণমাধ্যম কর্মী, সুশিল সমাজের বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁদপুরে শাহরাস্তিতে সনাতন ধর্মাবলম্বীরা এবার দূর্গাপূজা ১৪৩১ উদযাপনে উপজেলায় ১৯ টি পূজা মন্ডপ স্থাপন করা হয়েছে।
প্রতিটি মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তার মাঝে শারদীয় দূর্গাপূজা উদযাপন করা হচ্ছে।
এছাড়া প্রতিটি মন্ডপের প্রতিমা নিরাপত্তা সংশ্লিষ্ট মন্ডপ কমিটির পাশাপাশি প্রশাসন অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ থাকবেন বলে আশ্বস্ত করা হয়েছে।

মোঃ মাসুদ রানা