প্রকাশের সময়: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ । ১০:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপন শাহরাস্তির ঐতিহাসিক ঐতিহ্য : আইসিটি সচিব

মোঃ মাসুদ রানা
শারদীয় দুর্গোৎসবে (১৪৩১) উপলক্ষে শাহরাস্তিতে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
শুক্রবার বিকেলে (১১-অক্টোবর) শ্রী শ্রী মেহার কালীবাড়ি হরিসভায় স্থাপিত দুর্গা উৎসবের পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
ওই সময় শাহরাস্তি পূজা উদযাপন কমিটির নেতা বাবু হারধনদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী উপস্হিত সনাতন ধর্মাবলম্বীদের সম্মুখে বক্তব্য প্রদান করেন।
তিনি বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সমগ্র দেশের সঙ্গে চাঁদপুরের শাহরাস্তি এই সম্প্রীতি বজায় রেখে আবহমান কাল থেকে এ জনপদে পূজা পার্বণ এবং শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে।
সমাজে বিভিন্ন ধর্মের লোক থাকা শর্তেও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় পূজা অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা সত্যিই প্রশংসার দাবি রাখে।
তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর মো:  ইউনুস সুস্পষ্ট বার্তা দিয়েছেন, যেন নির্ভীঘ্নে নির্ভয়ে পূজা পার্বণ অনুষ্ঠিত হয়। আপনারা সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে এ বৃহদাকার অনুষ্ঠানটি পালনে সচেষ্ট থাকবেন। পরিশেষে তিনি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ  করেন।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত, শাহরাস্তি  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী, সচিবের সহধর্মিনী, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো: আলমগীর হোসেন, আইসিটি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আসন অলংকৃত করেন।
এছাড়া ইঞ্জিনিয়ার সোহাগ মজুমদারের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ডাক্তার কমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র দাশ (মাধু), শ্রী শ্রী গোপাল জিউ আখড়ার সাধারণ সম্পাদক শাওন মজুমদার, পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্ট ভক্ত বৃন্দ, গণমাধ্যম কর্মী, সুশিল সমাজের বিশিষ্ট জন  উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁদপুরে শাহরাস্তিতে সনাতন ধর্মাবলম্বীরা এবার দূর্গাপূজা ১৪৩১ উদযাপনে উপজেলায় ১৯ টি পূজা মন্ডপ স্থাপন করা হয়।
প্রতিটি মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তার মাঝে শারদীয় দূর্গাপূজা উদযাপন করা হচ্ছে।
এছাড়া প্রতিটি মন্ডপের প্রতিমা নিরাপত্তা সংশ্লিষ্ট মন্ডপ কমিটির পাশাপাশি প্রশাসন অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ থাকবেন বলে আশ্বস্ত করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন