প্রকাশের সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ । ৯:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বন্ধুর রুহের মাগফেরাত কামনায় ছোট সুন্দরে ৯৩ ব্যাচের দোয়া অনুষ্ঠিত

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রয়াত মোঃ শরীফুল ইসলাম পাটওয়ারীর রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বাদ জুমা ছোট সুন্দর পাটওয়ারী বাড়ি জামে মসজিদে এ দোয়ার আয়োজন করেন এসএসসি ৯৩ ব্যাচের বন্ধুরা।
একই সাথে ৯৩ ব্যাচের শিক্ষার্থী প্রয়াত হারুন বেপারী ও সালাউদ্দিন মিজির জন্যেও দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় রামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ রিপন পাটওয়ারী, ১৯৯৩ ব্যাচের ছাত্র কামরুল ইসলাম সোহেল, কামরুজ্জামান হাসানাত, আবুল কালাম মিজি, ফখরুল ইসলাম বুলবুল, শওকত হোসেন হিরু, মোঃ খলিল, সোহাগ পাটওয়ারী, জাহাঙ্গীর হোসেন মিজি সহ প্রয়াত শরীফুল ইসলামের পরিবারের লোকজন ও মসজিদের মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
পরে শরীফুল ইসলামের বাসায় গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তার বন্ধুরা। সেই সাথে পূণরায় তার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন শরীফুল ইসলাম পাটওয়ারী।
দীর্ঘদিন প্রবাসে থেকে তিনি দেশে এসে ব্যবসা শুরু করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ বহু আত্মীয়স্বজন রেখে যান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন