প্রকাশের সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ । ৯:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সব মাফ করে দিয়েছি, ভবিষ্যতে করলে কোন ক্ষমা নাই : ড. জালাল উদ্দিন

মোজাম্মেল প্রধান হাসিব

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন,বিগত ১৭ টি বছর আওয়ামী লীগ সরকার বিএনপির নেতা কর্মীদের উপর যত ধরনের নির্যাতন করেছে সব মাফ করে দিয়েছি।ভবিষ্যতে করার চেষ্টা করলে আর ক্ষমা করা হবে না।

গত ১২ অক্টোবর শনিবার বিকাল ৪ টায় মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর পূর্বপাড়া মাদ্রাসা মাঠে নারায়ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন।

তিনি আওয়ামী লীগের নেতা- কর্মদের উদ্দেশ্য করে আরো বলেন, ১৭ টি বছর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন, গুম, খুন ও নির্যাতন করেছেন, অনেক মায়ের বুক খালি করেছেন কিন্তু আমরা সব কিছুর বিচার মহান আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আওয়ামী লীগের প্রতি হুশিয়ারী দিয়ে বলেন, ভবিষ্যতে বিএনপির মাঠ পর্যায়ের কোন নেতা কর্মীর উপর কোন ধরনের হুমকি, ধমকি এবং হামলা বা মির্যাতন করার চেষ্টা করা হলে কোন প্রকার ছাড় দেয়া হবে না।

বিএনপি একটি সুসংগঠিত আদর্শিক দল। এ দলেও কোন ধরনের অনুপ্রবেশকারীদের স্থান নেই।আগামী সোনার বাংলা গড়তে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে হবে।

নারায়নপুর ইউনিয়ন বিএনপির আলহাজ আনোয়ার হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মুন্সীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. জালালের সহধর্মিণী
ইঞ্জিনিয়ার শাহনাজ সারমিন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুলক বাদল।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ সোয়েব আহমেদ সরকার, মত দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাগর, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু , মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মামা জাকির হোসেন প্রধান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মদ মিজানুর রহমান সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের সদস্য সচীব সোহেল রানা প্রধান, পৌর ছাত্রদলের সদস্য সচীব মাসুদ পারভেজ পনির, নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুর রহমান বাবু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায় মিরাজ মাহমুদ জিশান প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন