প্রকাশের সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ । ১২:৪২ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যে চাঁদপুরের কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, কচুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো: মাহতাব মণ্ডল।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সচিব ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন