প্রকাশের সময়: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪ । ১২:১২ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আজ হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা সারজিস-হাসনাতের

প্রিয় চাঁদপুর ডেস্ক

আজ বুধবার সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার রাতে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান তারা।

ফেসবুকে ওয়ালে দু’সমন্বয়ক লিখেছেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আজ সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি। সকাল ১১টায় রাজু ভাস্কর্যে জড়ো হয়ে সেখান থেকে একসাথে হাইকোর্ট অভিমুখে যাত্রা ৷ আবারো কালো শকুনদের উৎখাত করতে রাজপথ প্রকম্পিত হবে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া দলবাজ বিচারপতি হিসেবে চিহ্নিতদের পদত্যাগ দাবি করে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

এছাড়া সাধারণ আইনজীবীরাও দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি করে আসছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন