প্রকাশের সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪ । ৭:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর লেখক পরিষদের সাহিত্য পাঠ ও আলোচনা সভা

সাইদ হোসেন অপু চৌধুরী

বাংলা সাহিত্যের আধুনিক কবি, প্রকৃতির কবি, সাহিত্যজন জীবনানন্দ দাশ স্মরণে সাহিত্যপাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল ৫ টায় সাহিত্য একাডেমিতে চাঁদপুর লেখক পরিষদের আয়োজনে সাহিত্য পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর লেখক পরিষদের সভাপতি কবি-প্রাবন্ধিক ও গবেষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় আলোচনা করেন চাঁদপুর লেখক পরিষদের উপদেষ্টা, আবৃত্তিশিল্পী অধ্যাপক দুলাল চন্দ্র দাস, কবি গৌতম রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল করিম সুমন পাটওয়ারী, সাহিত্যানুরাগী হাবিবুর রহমান।

কবি জীবনানন্দ দাশ এর কবিতা পাঠ/আবৃত্তি করেন অধ্যাপক দুলাল চন্দ্র দাশ, কবি ও আবৃত্তিশিল্পী খোকন চন্দ্র মজুমদার, সংগঠনের আবৃত্তি বিষয়ক সম্পাদক দীপান্বিতা দাশ, সেনিনার বিষয়ক সম্পাদক এমটি ইসলাম তাপু, সংগঠনের সদস্য ও কথা সাহিত্যিক রাজিব কুমার দাশ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন ঢালী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন