প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ । ১০:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঘূর্ণিঝড় দানা: চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ

প্রিয় চাঁদপুর ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’ ভয়াল রূপ ধারণ করে স্থলভাগের দিকে ধেয়ে আসতে শুরু করেছে। যার প্রভাবে চাঁদপুরে ইতোমধ্যে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে।

নদীতে তীব্র ঢেউ ও ঘূর্ণিপাক বাতাস থাকায় চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক বশির আলী খান।

এদিকে, সকাল থেকে ঢাকা চাঁদপুর রুটে লঞ্চ চলাচল করলেও নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ-মতলব রুটের যাত্রীবাহী ছোট নৌযান চলাচল বন্ধ ছিল। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে নৌবন্দর কর্তৃপক্ষ।

অন্যদিকে, ঘূর্ণিঝড় দানার কারণে চাঁদপুর নদী বন্দরে তিন নম্বর সতর্ক দেখাতে বলা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় দানার প্রভাবে চাঁদপুরে সকাল থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দুপুর ১টার পর থেকে ভারী বৃষ্টি ও বাতাসের তীব্রতা বাড়ে। আর সন্ধ্যা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে।

চাঁদপুর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক বশির আলী খান জানান, সকাল থেকে ঘূর্ণিঝড় দানার প্রভাব না থাকায় ঢাকা-চাঁদপুর রুটে চলাচল করে। তবে চাঁদপুর থেকে বিভিন্ন রুটে চলাচল করা ছোট নৌযান বন্ধ রাখা হয়। দুপুরে হঠাৎ বৃষ্টি বাতাস শুরু হলে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

এদিকে চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, চাঁদপুর উপকূলীয় এলাকার আওতায় থাকা হিসেবে ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। ঘূর্ণিঝড় দানার কারণে ইতোমধ্যে চাঁদপুরে দমকা হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি শুরু হচ্ছে।

বৃষ্টি শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল পর্যন্ত চলমান থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন