প্রকাশের সময়: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ । ৮:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জনতার হাতে আটক ৫ গরু চোর

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তরে ৫ গরু চোরকে হাতে নাতে আটক করেছে জনতা । উপজেলার হরিণা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের হরিণা গ্রামের কৃষক গিয়াস উদ্দিন শুক্রবার ২৫ অক্টোবর সকালে হরিনা কবরস্থানে তার একটি বাছুর ঘাস খাওয়ার জন্য দিয়ে ছিল।
দুপুরে জুম্মার নামাজ পড়তে সবাই মসজিদে গেলে রাস্তা ফাঁকা হয়ে যায়। এই নিরিবিলি পরিবেশে পেয়ে ৫ চোর একটি অটোবাইক নিয়ে বাছুরটিকে গাড়িতে করে নিয়ে যাওয়ার পথে পথচারীরা সন্দেহ করে তাদের আটক করে। হরিণা গ্রামের আল-আমীন জানান, প্রায়ই এইখানে গরু-ছাগল চুরি হয়। বিশেষ করে শুক্রবার জুমার নামাজের সময়। একই গ্রামের আলী আহাম্মেদ জানান, প্রায় ৩ মাস আগে আমার একটি গরু চুরি করে নিয়ে যায়।
ঐদিন ছিল শুক্রবার এবং জুমার নামাজের সময়। পরে থনায় খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। তাদের প্রত্যেকের বাড়ি উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের গোপালকান্দি গ্রামে এবং প্রত্যেকের বয়স ১২-১৩ বছরের মধ্যে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.  রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ বিষয়ে একটি চুরি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন