প্রকাশের সময়: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ । ৯:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে ব্যাপক আয়োজন

নিজস্ব প্রতিনিধি
২৬ শে অক্টোবর শনিবার গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ।
এ উপলক্ষে গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকাল ৩ টায় জেলা কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শহরের স্টেডিয়াম রোড দিয়ে কালীবাড়ী হয়ে চাঁদপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। বিকাল ৪ টায় চাঁদপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিতি ও সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল ও সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন