শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত মেহের কালীবাড়ী স্কুল মাঠে শাহরাস্তি উপজেলা পৌর যুবদলের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি পৌরসভা যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন, শাহরাস্তি পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।
মেডিকেল ক্যাম্পিংয়ে আরও উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ সোহেল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক, মোঃ নোমান, সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, শাহরাস্তি পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েল, যুবদল নেতা সাদ্দাম হোসেন,১২ নং ওয়ার্ড যুবদল সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রনেতা শাহাদাত হোসেন, ফাহিম, মেহেরাব, হৃদয়, রাজন, হাবিব প্রমুখসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীবৃন্দ।
উল্লেখ, ওই মেডিকেল ক্যাম্পে পৌরসভার ১২টি ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে ‘প্রায় তিন শতাধিক বিভিন্ন বয়সী রোগী এ সেবা গ্রহণ করেছেন।
এ সেবা কার্যক্রমে ০৫ জন বিশেষজ্ঞ ডাঃ এ সেবা প্রদান করেন।
এ ছাড়া মেডিকেল ক্যাম্পিংয়ে ফ্রী চিকিৎসা, ফ্রি ডায়াবেটিস টেস্ট, ফ্রি চক্ষু সেবা এবং ফ্রি ঔষধ বিতরণ করা হয়।

মোঃ মাসুদ রানা