প্রকাশের সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ । ৯:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউনিয়নে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোজাম্মেল প্রধান হাসিব

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের উদ্যোগে নারায়ণপুর সাহেব বাজারে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কেক কাটা ও আলোচনা সভায় মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ও খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মো. জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি নেতা মো. মিজানুর রহমান বকাউল, ইউনিয়ন যবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত সুমন প্রধান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিফাত, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কর বেপারী প্রমুখ।

এসময় বিএনপি নেতা মিজানুর রহমান, যুবদল নেতা শাহিন মিয়াজী, নাছির উদ্দিন, ইয়াছিন প্রধান, ফখরুল ইসলাম, বিল্লাল হোসেন, খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইসমাইল রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম, ছাত্রদল নেতা কাউছার আহম্মেদ রনিসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন