প্রকাশের সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ । ৯:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

কচুয়ায় যুবদলের গৌরব ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার বিকেলে কচুয়া উপজেলা যুবদেলর আয়োজনে উত্তর পালাখাল মোড়ে আলোচনা সভা ও সাচার রেনেসাঁ মেডিকেল সেন্টারের সার্বিক সহযোগিতায় প্রায় ২শতাধিক রোগীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দেয়া হয়।

উপজেলা যুবদলের আহবায়ক মো. মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. মো. মাসুদ প্রধানীয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মকবুল হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান স্বপন, যুগ্ন আহবায়ক কাউছার আহমেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি’র সদস্য রিয়াজ হোসেন, বিতারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. শহীদ উল্লাহ ভূঁইয়া, পালাখাল মডেল ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক কবির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সেলিম মাসুদ প্রধান, সুমন সরকার, যুবদল নেতা তাফাজ্জল হোসেন তপু, গোলাম রাব্বানি, গোলাপ শাহ, উপজেলা যুবদল নেতা আক্তার বেপারী, পালাখাল মডেল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মহসীন,বিতারা ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুস সামাদ, সিনিয়র যুগ্ন আহবায়ক গাজী মিয়া, সাচার ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আবু তাহের ও বিতারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আক্তার হোসেন ও সাধারন সম্পাদক জসিম উদ্দিনসহ দলীয় অসংখ্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন