বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মোঃ সলিম উল্যাহকে টিম প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হলো।
রবিবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক আলহাজ্ব মাও. কাজী সেলিম রেজা সদস্য সচিব অ্যাড. মাও মো আবুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
চট্টগ্রাম বিভাগীয় টিম প্রধান ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মোঃ সলিম উল্যাহ ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি চাঁদপুরের হাইমচর উপজেলার কৃতি সন্তান, তিনি একাধারে সমাজ সেবক, শিক্ষানুরাগী, লেখক, গবেষক, মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদ।
তিনি চাঁদপুর জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, চাঁদপুর জেলা ওলামাদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও হাইমচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।
এছাড়া ওলামা দল কেন্দ্রীয় কমিটির চট্রগ্রাম বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ছিলেন।
তিনি মুসলিম ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব, আল্লামা নুরুজ্জামান জিয়াউন্নিসা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দক্ষিন আলগী মাওলানা নুরুজ্জামান জিয়াউন্নিসা হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সর পরিচালক।

সাইদ হোসেন অপু চৌধুরী