প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ । ৭:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গুপ্টি পশ্চিম ইউনিয়নে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

এস. এম ইকবাল
ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে ইউনিয়নের সাইসাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাছ গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু জাফর খসরু মোল্লা।
ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শাহ্ আলম কিরনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম পাটওয়ারী, আব্দুল খালেক পাটওয়ারী, মাসুদ আলম বেপারী, সদস্য মনির হোসেন পাটওয়ারী, হারুন গাজী, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী, ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন আখন্দ, মনির হোসেন, ওয়ার্ড যুবদল নেতা কামাল হোসেন, সোহেল রানা।
প্রধান অতিথির বক্তব্যে আবু জাফর খসরু মোল্লা বলেন, দীর্ঘ দিন আমরা জুলুম নির্যাতনের শিকার হয়ে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপিকে আগলে রেখেছি। ইতিপূর্বে আমার একত্রিত হয়ে ঠিকমতো কুশল বিনিময় করতেও পারিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে দেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে। আমরা তা ধরে রাখতে হবে এবং আগামী দিতে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ হান্নানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ মেম্বার, সদস্য হুমায়ুন কবির টিপু, নফর আলী মুন্সি, বিএনপি নেতা মোস্তফা কামাল সবুজ, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইমাম হাছান মিয়াজি, ইউনিয়ন যুবদলের সভাপতি মহন পাটওয়ারী মানিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হাছান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুজন শেখ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন