প্রকাশের সময়: বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ । ৩:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বাবা-ছেলেসহ ৪ আসামী আটক

অনলাইন ডেস্ক
এস.এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে বাবা-ছেলেসহ  বিভিন্ন মামলার ৪ আসামীকে আটক করে আদালতে পেরন।

১২ জানুয়ারী বুধবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এস.আই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সেসহ উপজেলার ৪নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে ভূলাচৌ এলাকায় অভিযান পরিচালনা করে বাবা ও ছেলেকে আটক করে। আটকৃত বেলায়েত হোসেন(৬৫) ও ছেলে আলমগীর হোসেন (৩০)।

একই দিনে এস.আই মোঃ সেলিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে পুর্বের মামলার আসামী মিজানুর রহমান (৫৫)কে আটক করে এবং  এস.আই মোঃ নাছির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ লক্ষীপুর জেলায় অভিযান পরিচালনা করে পূর্বের মামলার আসামী মোঃ রেফুল মিয়া (২৪)কে আটক করে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, বিভিন্ন মামলার ৪ আসামীকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন