প্রকাশের সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ । ৮:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ভাংচুর মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে ভাংচুরের মামলায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাঈনুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন থানা ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেন একটি শো-রোমের মালিক সেলিম মিয়া।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, অজ্ঞাত আসামিদের মধ্যে তাকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন