প্রকাশের সময়: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪ । ১:৩০ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউনিয়নে ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব

মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

গত বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মাছুয়াখাল বাজারে কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সাহেব আলী প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এমএ আজিজ ঢালী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মো. জামান।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ওরিয়ন জমাদার, রেনু জমাদার, মোঃ লিয়াকত প্রধান, আব্দুস সাত্তার বেপারী, শহীদ জমাদার, ইউনিয়ন যুবদল নেতা ইয়াসিন বেপারী, নাসির উদ্দিন প্রধান, ফখরুল ইসলাম, ইসমাইল রহমান, মো. রাজিকিন ঢালী, মোহাম্মদ আলম, শ্রমিক দল নেতা মিজানুর রহমান, কৃষকদল নেতা জাহাঙ্গীর সরকার, ছাত্রদল নেতা শাকিব প্রধানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন