মতলব উত্তরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলার হোয়াইট হাউস রেষ্টুরেন্ট এণ্ড পার্টি সেন্টারে দিবসটি উপলক্ষে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় ও দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু।
উদ্বোধনকালে খায়রুল হাসান বেনু বলেন, লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেব না।
তিনি বলেন, ৫ আগস্ট জাতীয়তাবাদী শক্তিসহ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে ঘুরে দাঁড়ালেও এখন দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। আমরা এদেশকে একটি নতুন ধারায় নিয়ে যাবো।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল মিয়ার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি গনি তফাদার, সাবেক সভাপতি আকতার মুন্সি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান জামান টিপু, আবদুল মান্নান সাগর, শরীফ আহাম্মদ লিটন, মামুন সরকার, মুরাদ হোসেন বেপারী, আব্দুল আজিজ ইমন, সদস্য ফয়েজ মেম্বার, মাসুদ আলম সাগর, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল গাজী, বর্তমান আহব্বায়ক নাজমুল গাজী, সদস্য সচিব নূরে আলম অপু, সদস্য মো. বায়োজিদ, উপজেলা ছাত্র দলের আহবায়ক নূরুল হুদা ফয়েজি,সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছাতদল নেতা নাজমুল হোসেন জিশানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
অনুষ্ঠানে অসহায়, হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত লোকদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রধান করা হয়েছে।
স্বাস্থ্য সেবা প্রধান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিনের জ্যেষ্ঠপুত্র ডা. সাঈদ মোহাম্মদ রিজভী, ডা.আকলিমা আক্তার এ্যানি ও জান্নাতুল ফেরদৌস লামিয়া।

মনিরুল ইসলাম মনির