প্রকাশের সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪ । ১২:১৬ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে যুব দিবসে আলোচনা সভা ও র‍্যালী

মনিরুল ইসলাম মনির
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানে উদযাপিত হল জাতীয় যুব উন্নয়ন দিবস ২০২৪।
এ উপলক্ষে সারাদেশে ন্যায় ১ নভেম্বর শুক্রবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা’র নেতৃত্বে সকালে উপজেলা চত্ত্বর থেকে র‍্যালী বের করা হয়।
পরে সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন এবং উপস্থিত যুবকদের শপথ বাক্য পাঠ করান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে উপজেলা পরিষদে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন এবং গাছের চারা বিতরণ করেন ইউএনও একি মিত্র চাকমা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, সমবায় কর্মকর্তা ফারুক আলম, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, মতলব উত্তর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমন হোসেন সাজ্জাদ, ব্লাড ডোনেশন সংগঠনের নেতা মোঃ মুন্না, সুদীপ্ত সপ্তবর্ণা সমিতির সভাপতি মোশারফ হোসেন, যুব আত্মকর্মী মেহেদী, যুব আত্মকর্মী সুজন প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন