প্রকাশের সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪ । ৮:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে যুব দিবস উদযাপন

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি উপজেলায় যুব দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীর সভাপতিত্বে এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত।
ওই সময় অনুষ্ঠানের সভাপতি রেজওয়ানা চৌধুরী বলেন, যুব সমাজকে চাকরির জন্য অপেক্ষায় না থেকে নিজ সক্ষমতা এবং যোগ্যতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়া বুদ্ধিমানের কাজ।
সেজন্য সরকার যুব উন্নয়ন অধিদপ্তর এর তত্ত্বাবধানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কোর্স চালু রেখেছে। যে কেউ চাইলে সেখান থেকে প্রশিক্ষণ দিয়ে নিজেকে দক্ষ কর্মী হিসেবে তৈরি করে আত্মকর্মসংস্থানে পথ খুঁজে নিতে পারেন। এতে যেমনি বেকারত্ব দূর হবে তেমনি দেশ হবে  সমৃদ্ধশালী।
ওইদিন উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তির যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আরেফিন, শাহরাস্তি পৌরসভা  যুব বিভাগের সভাপতি জিহাদুল ইসলাম শামীম,পুরস্কারপ্রাপ্ত যুব- যুবা,গণমাধ্যম কর্মী প্রমূখ ও উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক এবং যুবতীরা সনদ ও পুরস্কার গ্রহণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন