ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ১,২ও ৩ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর ) বিকেলে গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদ মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ খন্দকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু জাফর মো খসরু মোল্লা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম পাটওয়ারী, মোঃ মাসুদ আলম, সমাজসেবক ও রাজনৈতিক নেতা মাহবুব হাসান সুমন, উপজেলা বিএনপির সদস্য টিপু পাটওয়ারী, লোকমান হোসেন দর্জি, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান পাটওয়ারী, বর্তমান সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ খান, কাজী ইকবাল হোসেন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসাইন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান খাঁন, উপজেলা মহিলাদলের সভাপতি রেবেকা সুলতানা, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন তপাদার, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক নূরে আলম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাসনাত নয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত পাটওয়ারীসহ ইউনিয়নের বিভিন্ন ওর্য়াড থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এস. এম ইকবাল