প্রকাশের সময়: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ । ৪:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিষ্ণুপুরে নৌকার সমর্থনে উঠান বৈঠক ও গণসংযোগ

অনলাইন ডেস্ক
গাজী মোঃ মহসিন : আসন্ন ইউপি নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নাছির উদ্দিন খান শামীমের নৌকা প্রতীকের বিজয়ের লক্ষে নির্বাচনী উঠান বৈঠক ও গণসংযোগ করেছে ইউনিয়নের ১নং ওয়ার্ড মনোহরখাদী ও ৩নং ওয়ার্ড দামোদরদীতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
শুক্রবার বিকাল ৫টায় ১নং ওয়ার্ড মনোহরখাদীর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ওয়ার্ড  আওয়ামীলীগের সভাপতি মোঃ কাজল হোসেন মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মিয়াজী পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ নাছির উদ্দিন খান শামীম।
উঠান বৈঠক ও গণসংযোগে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহমান বিটু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া বেপারী, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির মিয়াজী, সদর উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর কবির কিশোর, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলহাজ্ব আবুল কাশেম অনিক, সাবেক সভাপতি মোঃ দুলাল বেপারী, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম প্রধানীয়া ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ওয়াসিম জমাদার প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন