প্রকাশের সময়: বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ । ৪:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আপনাদের কাজ দেশকে এগিয়ে নেয়া; পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩য় ধাপে ১৩টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১৫৬জন ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, আপনারা যারা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন তাদের উদ্দেশ্য ও লক্ষ্য একটাই আর তা হলো মানুষের সেবা করা। সরকারের উন্নয়ন কর্মকা- জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া।

প্রতিমন্ত্রী আরো বলেন, সকল ইউনিয়ন মিলে আমাদের এই দেশ। ইউনিয়ন পরিষদ এখন সব উন্নয়নের কেন্দ্রবিন্দু। আপনাদের কাজ দেশকে এগিয়ে নেয়া। সেই দায়িত্বটুকু সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সহমর্মিতার সাথে পালন করবেন। আর এই দায়িত্ব পালনে ইউপি সদস্যদের, বিশেষ করে যারা নারী সদস্য রয়েছেন তাদের সমন্বয় করে ইউনিয়নের উন্নয়ন কাজকে এগিয়ে নেবেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। আজকে তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশের হাল ধরেছেন। তিনি ৪০ বছর যাবৎ দিনরাত নিরলসভাবে দেশের জন্যে পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা কাজ করবো। আমাদের এলাকাকে আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ইভটিজিং, ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত করবো। আমাদের এলাকাকে আমরা একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলবো। এখানে নির্বাচিত জনপ্রতিনিধিদের বেশিরভাগ বাংলাদেশ আওয়ামী লীগের। তাই আমি সকলকে অনুরোধ করবো ব্যক্তিগত চাওয়া পাওয়াকে দূরে রেখে আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করবো।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১৫৬জন ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ এদেশের নারীরা অনেক এগিয়ে। নারীর অগ্রগতি ও তাদের ক্ষমতায়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই তার নেতৃত্বে দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির কথাচিন্তা করে শেখ হাসিনার পাশেই থাকুন।
অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি হেদায়েত উল্যার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, নবনির্বাচিত ইউপি সদস্য গোলাম নবী খোকন, মহিলা ইউপি সদস্য পারভীন আক্তার, সালেহা বেগম।
উপস্থিত ছিলেন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখোয়াত হোসেন সরকার মুকুল, গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন খান ওপেল, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক খোকন, এখলাসপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যাবহারকারী ফেডারেশন এর সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আ. রব, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী তাসলিমা আক্তার আখিঁ প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আক্তার হোসেন, গীতা পাঠ করেন শ্যামল কুমার বাড়ৈ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন