চাঁদপুর সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাকসবজি বীজ, রাসায়নিক সার ও নগদ অর্থ বিকাশের মাধ্যমে সহায়তা প্রদান করেছে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
৬ নভেম্বর (বুধবার) সকাল ১১ টায় উপজেলা হল রুম উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায় উপস্থিত থেকে এ কৃষি উপকরন বিতরন করেন।
৯৭০ জন কৃষককে ৯ প্রকার রবি ফসল ও ১৭০০ জনকে শীতকালীন হাইব্রিড শাকসবজি, সার ও নগদ অর্থ বিতরন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মুকবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমি আক্তারসহ প্রতিটি ইউনিটের কৃষি কর্মকর্তাগণ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, ২০২৪–২০২৫ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচি আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত ৬৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ ও রাসায়নিক সার নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে।
প্রর্যায়ক্রমে আরো কৃষকদের মাঝে কৃষি উপকরন বিতরন করা হবে। বৈষম্যহীন ভাবে কৃষি তালিকা করে কৃষি উপকরন বিতরন করা হবে।

নিজস্ব প্রতিনিধি