প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪ । ৬:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

জেলা বিএনপির সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী চাঁদপুর ফোরাম

আদালত প্রতিবেদক

চাঁদপুর হাসান আলী মাঠে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজনে র‌্যালি ও সমাবেশে যোগদেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা ইউনিটের নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সেনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড: সলিম উল্লা সেলিম।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ আইনজীবীদের র‌্যালি নিয়ে সমাবেশে অংশ নেন।

র‌্যালিটি জেলা জজ আদালত থেকে শুরু হয়ে স্টেডিয়াম, বিপনীবাগ এলাকা সড়ক প্রদক্ষিণ করে যোগ দেয় সমাবেশে।

র‌্যালিতে অংশ নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি অ্যাড: কামাল উদ্দিন আহমেদ, বর্তমান কমিটির সভাপতি অ্যাড: শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, সাধারণ সম্পাদক এ. জেড. এম রফিকুল হাসান রীপন, জেলা জজ আদালতের পিপি অ্যাড: কুহিনুর বেগম, সিনিয়র আইনজীবী ও ফোরামের সদস্য আজারুল ইসলাম, অ্যাড: বাবর বেপারী, আইনজীবী সমিতির সভাপতি৷ অ্যাড: এ এন এ মাইনুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী চাঁদপুর ফোরামের নেতা অ্যাড: জসিম উদ্দিন মেহেদী হাসান, অ্যাড: আলম খান মঞ্জু, অ্যাড: সুপ্তা, অ্যাড: ইয়াসিন আরাফাত ইকরাম সহ ফোরামের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন