প্রকাশের সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ । ৮:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুর খবর সম্পাদক সোহেল রুশদীর নামে ফেইক আইডি : থানায় জিডি

নিজস্ব প্রতিনিধি

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর নামে ভূয়া ফেসবুক আইডি খোলায় চাঁদপুর সদর মডেল থানায় জিডি করা হয়েছে।

৮নভেম্বর (শুক্রবার) দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদীর নামে ভূয়া ফেসবুক আইডি দৃষ্টিগোচর হলে তিনি চাঁদপুর সদর থানায় জিডি করেন। জিডি নং-৫২১, তারিখ: ৮/১১/২০২৪খ্রি।

পত্রিকার সম্পাদক সোহেল রুশদী জিডি সূত্রে জানায়, ৮নভেম্বর বিকাল সাড়ে ৪টায় পত্রিকা অফিসে অবস্থান কালীন সময় আমার মোবাইল এর ফেসবুক আইডিতে প্রবেশ করলে দেখা যায় অজ্ঞাতনামা পরিচয়ধারী মোবাইল ল্যাপটপ, কম্পিউটার হতে অথবা অন্য কোন উপায়ে তার ফেসবুক আইডি হতে আমার নামে Sohel Rushdi নামে একটি ফেক আইডি খুলে। আমি বিভিন্ন ভাবে চেষ্টা করেও উক্ত ভূয়া ফেসবুক আইডি বিষয়ে পরিচয় সনাক্ত করতে ব্যর্থ হই। তাই এ বিষয়ে সুনিদ্রিষ্ট তথ্য উপাত্ত না থাকায় আপাতত বিষয়টি থানায় সাধারাণ ডাইরীভুক্ত করেছি।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার এসআই আওলাদ হোসেন জানান, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী'র নামে ভূয়া ফেসবুক আইডি খোলায় তিনি চাঁদপুর সদর থানায় জিডি করেন। জিডি নং-৫২১, তারিখ: ৮/১১/২০২৪খি। জিডির বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। সেই সাথে এ ঘটনায় অভিযুক্তকারীকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এবিষয়ে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, আমার নামে কে বা কারা একটি ফেইক ফেসবুক আইডি খুলছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হওয়ায় সাথে সাথে মোবাইলে থানায় জিডি করেছি। যার আইডি নাম (Sohel Rushdi) লিংক- https://www.facebook.com/sohel.rushdi.2024 ? mibextid=JRoKGi. আমার আইডি থেকে উক্ত ফেইক আইডিতে রির্পোট করা হয়েছে। আমার ভেরিফাই ফেসবুক আইডি একটাই আছে সেটা হলো Sohel Rushdi নামে। যেটাতে আমার ছবি আছে।

নতুন ভূয়া আইডিতে আমার নাম ব্যবহার করেছে। তবে সেটাতে ছবি নাই। বিষয়টি সবাইকে অবগত করা হলো। কেউ যাতে ফেক আইডির ফ্রেন্ড রিকু্য়েস্ট গ্রহন না করে। সেই অনুরোধ থাকবে।

জিডির বিষয়টি চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত ও মডেল থানার ওসি বাহার মিয়াকেও অবগত করেছি ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন