প্রকাশের সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ । ৫:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জের গল্লাক ডিগ্রি কলেজের এডহক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

এস. এম ইকবাল
ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-ছাত্রী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
রবিবার (১০ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখতে গিয়ে শিক্ষার্থীরা বলেন, আমাদের কলেজ, আমাদের ক্যাম্পাস। এখানে কমিটি হবে স্বচ্ছ এবং স্বৈরাচার মুক্ত। কোন মাদক কারবারি ও সেবনকারী এবং স্বৈরাচারের দোসর দিয়ে আমাদের কমিটি হবে তা আমরা কোন ভাবেই মেনে নেবো না। আমাদের বহু ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোন ভাবেই ম্লান হতে দেবো না।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. আবুল কালাম আজাদ বলেন, গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচারের সরকারের পতন হলেও তার প্রেতাত্মারা এখনো ঘাপটি মেরে বসে আছে। গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের ঐতিহ্য ধরে রাখতে যে কোন প্রদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। স্বৈরাচারের দোসর দিয়ে এই প্রতিষ্ঠানের যে কমিটি হয়েছে, তা আমরা কোন ভাবেই মেনে নেবো না।
গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ, মো. খোরশেদ আলম চৌধুরী ও মো. ওমর ফারুক বলেন, আমাদের কলেজের কমিটি হয়েছে আমরাই জানিনা। অবৈধভাবে আমাদের প্রতিষ্ঠানের কমিটি কোন ভাবেই মানা যায় না।
উল্লেখঃ গত ৬ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই ছিদ্দিক সরকার স্বাক্ষরিত গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের কমিটি অনুমোদন দেয়। কমিটির পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পরেই তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন