প্রকাশের সময়: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪ । ৭:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহররাস্তিতে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে সেনাবাহিনী বন্যার্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, নগদ অর্থ এবং ত্রাণ বিতরণ করেছে।
বুধবার দুপুরে চাঁদপুর সেনাক্যাম্পের আয়োজনে ও তত্ত্বাবধানে শাহরাস্তি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা কমপ্লেক্স চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট  সূত্র জানায়, এবার চাঁদপুরের শাহরাস্তিতে দীর্ঘমেয়াদী বন্যা পরবর্তী পূণর্বাসন কর্মসূচির অধীনে চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক কয়েকটি বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে কিছু সংখ্যক ঢেউটিন, ত্রাণ সামগ্রী  ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
এতে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন, পি এস সি (অধিনায়ক,২১ বীর), শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ,  শাহরাস্তির প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ আগষ্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প শাহরাস্তি উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষা কাজের পাশাপাশি  বিপুল পরিমাণের ত্রাণ বিতরন কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই অংশ হিসেবে চাঁদপুর আর্মি ক্যাম্প এ জনপদের বন্যার্তদের মাঝে এ গৃহ নির্মাণ সামগ্রী টিন, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে।
এ কার্যক্রম সমগ্র জেলায় অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন