শাহরাস্তিতে নেশাগ্রস্ত মোঃ লিটন (৩৫) নামে এক যুবককে ১ বছরের জেল ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
অভিযুক্ত যুবক উপজেলার পৌর শহরের কালিয়াপাড়া এলাকায় আনারবাড়ির আব্দুর রবের পুত্র।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটককৃত যুবক লিটন দীর্ঘদিন ওই এলাকায় গাজা সেবন, সরবরাহ, ক্রয়- বিক্রয় এবং নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করে আসছিল।
পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত অবগত হয়ে ওই এলাকায় একটি অভিযান পরিচালনা করেন।

এ সময় এ কাজে সহযোগিতা করেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা শাখার কর্মকর্তাগণ এবং RAB-১১ এর একটি দল।
পরে অভিযুক্ত লিটনকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক ১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মোঃ মাসুদ রানা