প্রকাশের সময়: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ । ৪:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইউপি নির্বাচনে লেভেলপ্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে : ইসলামী আন্দোলন

অনলাইন ডেস্ক
প্রেসবিজ্ঞপ্তি : ইউনিয়ন পরিষদ নির্বাচনেও জাতীয় নির্বাচনের মতো কারচুপির পথে হাঁটছে সরকার। নির্বাচনের নামে কার্যত আইওয়াস আর তামাশা শুরু করা হয়েছে। স্বাধীনতার ৫০ বছর পর ভোটের অধিকারের জন্য কথা বলতে হবে এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্য ও হতাশার।
চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) চেয়ারম্যান প্রার্থী হাফেজ মনির হোসাইন বকাউল এর নির্বাচনি প্রচারণায় অংশ গ্রহণ করে উপরোক্ত কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান।
৫ নভেম্বর শুক্রবার বিকেলে হানারচর হরিণা চৌরাস্তায় হানারচর ইউনিয়ন ইসলামী আন্দোলন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্যসচিব শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান।
তিনি বলেন, একটি আবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জনগণ প্রত্যাশা করে উল্লেখ করে তিনি বলেন, কারচুপির নির্বাচন জনগণ মেনে নেবে না। প্রয়োজনে জনগণ প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী বলেছেন, ভোটের মাঠে আমরা ছিলাম, আছি ও থাকবো। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও জনগণের ভোটাধিকার নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ।
১৩ নং হানারচর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাফেজ মনির বকাউল বলেন, ইউপি নির্বাচনে কোনো রকম ভোট ডাকাতির চেষ্টা হলে যুবকরা গড়ে বসবে থাকবে না।
তিনি আরও বলেন, জনগণ নির্বিঘ্নে ভোট দিতে ব্যর্থ হলে প্রতিরোধের দাবানল জ্বলে ওঠবে।
নির্বাচনি পথসভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, মাওলানা মনিরুজ্জামান, মোঃ সূফি আলম আখন, মাওলানা সুলতান আহমাদ, মাওলানা সাব্বির আহমাদ, মোঃ সাইদ বেপারী, হাফেজ মাহমুদুল হাসান, মোঃ ফিরোজ আলম, মোঃ রাকিবুল ইসলাম প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন