প্রকাশের সময়: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪ । ১০:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ৩ সবজি বিক্রেতাকে জরিমান

মোঃ মাসুদ রানা

শাহরাস্তিতে তিন সবজি বিক্রেতাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা পৌর শহরের কালিবাড়ী বাজারে দ্রব্যমূল্যর বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই সময় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে বাজারদর মনিটরিং করেন।

ওই সময় মেহের কালীবাড়ি বাজারের ৩ সবজি বিক্রেতার ক্রয় স্লিপ/ ক্রয় রশিদ না থাকা এবং প্রচলিত আইনের সংগে সাংঘর্ষিক ব্যবসায়িক আচরনে দায়ে অভিযুক্ত হন।

পরে ওই সবজি বিক্রেতাদের কৃষি বিপনন বিধিমালা, ২০২১ লঙ্ঘনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন