প্রকাশের সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪ । ৭:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিএনপি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না : লায়ন ইঞ্জিঃ মমিনুল হক

মোঃ মাসুদ রানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউপির লোট্রা দক্ষিণ বাজারের বালুর মাঠে এটি অনুষ্ঠিত হয়।
সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি এবং সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদের  সভাপতিত্বে  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির প্রধান  সমন্বয়ক  লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।
তিনি বক্তব্যে  বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ উন্মুক্ত ভাবে এদেশে রাজনীতি  করার সুযোগ পেয়েছে।এই সুযোগকে কাজে লাগিয়ে জনগণের দুঃখ কষ্ট লাঘবে নিজেকে নিবেদন করুন। তাহলে আগামী দিনে ধানের শীষের সরকার প্রতিষ্ঠিত হতে সহায়ক হবে।এই সুযোগকে কাজে লাগিয়ে আপনারা কেউ অন্যায় কাজ  করে  বিপথগামী হবেন না। অন্য কোন দল বা ব্যক্তিকে হেও প্রতিপন্ন করার জন্য মিথ্যা  মামলা মোকার্দ্দমা দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকবেন। যদি এটি ভুল প্রমাণিত হয় তাহলে অন্যায়ের সাজা আপনাকে ভোগ করতে হতে পারে।
তিনি আরো বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না। ৫ আগস্ট এর পর বাংলাদেশের নতুন যে রাজনীতি সমীকরণ তৈরি হয়েছে তারেই আলোকে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি এবং  রাষ্ট্র ব্যবস্থা নতুন ধারায় বিকশিত হয়ে পরিচালিত হবে। আপনারা সেজন্য নিজেকে প্রস্তুত করুন।
এছাড়া তিনি দলীয় প্রতীক ও ভোটের রাজনীতি প্রসঙ্গে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিটি পার্লামেন্ট এলাকা সম্পর্কে অবগত রয়েছেন।
তিনি দল এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রার্থী মনোনীত করবেন। এই নিয়ে কেউ ঘোলা পানিতে মাছ শিকারের ব্যর্থ চেষ্টা করে  লাভ হবে না। পরবর্তীতে তিনি ওই কর্মী সমাবেশের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বেগম জিয়া ও তারেক রহমান এবং  বিএনপির মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন।
উপজেলা সূচিপাড়া  দক্ষিণ ইউপির ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান সুজন ও মোঃ লিটন মজুমদারের যুগ্ন সঞ্চালনায়  এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব  আয়েত আলী ভূঁইয়ার, শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটওয়ারী লিটন,সহ-সভাপতি আবু ইউসুফ রুপন পাটোয়ার,  আব্দুল মতিন সর্দ্দার ,উপজেলা যুবদলের আহবায়ক মো: আলী আজগর মিয়াজী,শাহরাস্তি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. শাহেদুল হক মজুমদার সোহেল,যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গণি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন,উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব আলী আজগর,মোঃ মাসুদ হোসেন, আব্বায়ক, শাহরাস্তি উপজেলা স্বেচ্ছাসেবক দল, পৌর যুবদলের যুগ্ন আহবায় মাহবুব হাসান বাবলু,  উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, পৌর  শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক।
এছাড়া শাহরাস্তি উপজেলা ও সকল ইউপির, ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন