প্রকাশের সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪ । ৯:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি উপজেলা বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের গভ, রেজি. নং- এস ১০২৮/৯৮  বৃত্তি পরীক্ষা- ২০২৪  সম্পন্ন হয়েছে।
শনিবার শাহরাস্তি পৌরসভার নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার দেশের অন্যান্য স্থানের সাথে চাঁদপুরের ৮টি উপজেলার ৭ টি কেন্দ্রে ৭হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
এর মধ্যে শাহরাস্তির এ কেন্দ্রে ১৪ টি বিদ্যালয় এর নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর ৪৬৮ জন শিক্ষার্থী এই পরীক্ষা অংশগ্রহণ করে।
যার মধ্যে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে।
কেন্দ্র সচিব মো: আলী আজগর মিয়াজী জানান, আমরা সুস্থ সুন্দর পরিবেশে কোমলমতি শিক্ষার্থীদের এ পরীক্ষায় অংশগ্রহণের আয়োজন করেছি। শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের যোগ্যতা যাচাইয়ের জন্য সুযোগ পেয়েছে। মেধাবীরা তাদের সেরাটা প্রয়োগ করে যোগ্যতার ভিত্তিতে মেধার স্বাক্ষর রাখবে।
এ সময় এই পরীক্ষায় সহযোগিতা করেন, কেন্দ্র নির্বাহি মোহাম্মদ বিল্লাল হোসেন, সফিউল আযম স্বপন, এস এন ভিক্টোরির প্রধান শিক্ষক নুরুন্নবী রবিন, বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব, মাতৃছায়া কিন্টারগার্টেনের প্রধান শিক্ষক ছোটন চক্রবর্তী, কালিয়াপাড়া আইডিয়াল কিন্তু গার্ডেনের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন।
উল্লেখ্য সংশ্লিষ্ট প্রশাসনের ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন