প্রকাশের সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ । ৮:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
মতলব উত্তর উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে গজরা ইউনিয়নের পূর্ব আমুয়াকান্দি হোসাইনিয়া জামে মসজিদ- এর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৫ নভেম্বর) জামে মসজিদ প্রাঙ্গনে বাদ আছর হইতে মধ্যরাত পর্যন্ত পূর্ব আমুয়াকান্দি গ্রামবাসী ও হোসাইনিয়া জামে মসজিদ এর উদ্যোগে ও প্রবাসী পূর্ব আমুয়াকান্দি আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সৌজন্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবারের পীর কেবলা আল্লামা শায়খ মাসউদ আহমেদ বোরহানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (শিশু) ডা. মোহাম্মদ ইসমাইল হোসেন।
এ সময় প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন ঢাকা মোহাম্মদপুর সিদ্দিকে আকবর (রা:) জামে মসজিদের খতিব আলহাজ্ব মুফতি মাওলানা মোহাম্মদ এহছানুল হক জিহাদী মুজাদ্দেদী।
বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন, মতলব উত্তর থানা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নেওয়াজ শরিফ পাঠান, ফরাজিকান্দি উয়েসীয়া দরবার শরীফের খতিব হযরত মাওলানা যাকারিয়া, আমুয়াকান্দি হোসাইনিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবুল খায়ের।
এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
মাহফিলে মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন