প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪ । ৭:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সুজাতপুর ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা 

মনিরুল ইসলাম মনির
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুজাতপুর ডিগ্রি কলেজের গভর্নিংবডির নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. এম মেজবা উদ্দিন সরকারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার ১৯ নভেম্বর সকালে উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজে অডিটোরিয়ামে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
সুজাতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ পারভেজ মাসুদের সভাপতিত্ত্বে এবং  সহকারী অধ্যাপক মিজানুর রহমান ও যুবদলনেতা ইয়াছিন পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন – সুজাতপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সুব্রত দাস, এলাবাসীর পক্ষে শাহ আলম সরকার মানিক, আবুল বাশার, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম মজুমদার, আবদুল কাদের মাস্টার, সাইফুল ইসলাম বাবু,হুমায়ুন কবির বাবুল, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির  সাধারন সম্পাদক মিজানুর রহমান সরকার,শিক্ষার্থী দূরন্ত।
আলোচনা সভার পূর্বে গভর্নিংবডির নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন  সুজাতপুর ডিগ্রি কলেজের শিক্ষক, শিকার্থী, প্রাক্তন ছাত্র ও তীতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আক্তার হোসেনসহ অন্যান্যরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন