প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ । ৭:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কচুয়া শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে চুরি

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়ায় কাদলা ঠাকুর বাড়ির সর্বজনীন শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে চুরি ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে চুরির ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা মন্দিরের কলাপসিবল গেইটের তালা ও ভিতরের দরজার তালা ভেঙে দান বাক্স থেকে নগদ অর্থ, পিতলের থালা,তাগাড়ি,গামলা,ঝুড়ি,কাঁশি,ঘন্টা,প্রদীপ ও পূজার প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে যায়। নগদ টাকা ও লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য লাখ টাকার উপরে।

শ্রী শ্রী সর্বজনীন গৌর নিতাই মন্দির পরিচালনা কমিটির সভাপতি স্বপন কুমার রায় জানান, বুধবার রাত ৮ টার সময় মন্দির তালাবন্ধ করে ঘরে যাই। বৃহস্পতিবার ভোরে মন্দিরের এসে দেখতে পাই গেইটের তালা ভাঙ্গা। তার পর ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরে। পরে কচুয়া থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে আসে। এখর আমরা হিন্দুরা ভয়ে এবং আতংকিত মধ্যে আছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান (প্যানেল) মোশাররফ হোসেন জানান, মন্দিরে চুরির ঘটনা শুনে ঘটনাস্থলে ইউপি সদস্য মিজানুর রহমানকে পাঠিয়েছি । চুরির ঘটনায় যে বা যাহারা জড়িত তাদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আব্দুল হালিম জানান, মন্দিরে চুরির ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন