প্রকাশের সময়: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ । ৭:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সদরে আধুনিক মডেল মসজিদে প্রথম জুম্মায় মুসুল্লীদের ঢল

সাইদ হোসেন অপু চৌধুরী

নবনির্মিত আধুনিক চাঁদপুর সদর উপজেলার মডেল মসজিদ কমপ্লেক্সে জুমার নামাজ আদায়ের মাধ্যমে মসজিদে নামাজ আদায় শুরু হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) নামাজ শুরু উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মডেল মসজিদে প্রথম নামাজ আদায়ে শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহন করেন।

উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত প্রথম জুম্মার নামাজে ইমামতি করেন মসজিদের খতিব ও ইমাম মাও. মাহদী হাসান।

উদ্বোধনী জুম্মার নামাজে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত জামিল সৈকত, মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া।

এ সময় চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, শহর জামায়াতের আমীর অ্যাড. শাহজাহান খান, চাঁদপুর গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রৌকশলী মোঃ আলী নূর, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আসাদুজ্জামান ভূইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্ল্যাহ, জি এম শাহীন, দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান রোকন, শহর জামায়াত নেতা সাইফুল ইসলাম সবুজ, আবুল হোসেন ঢালী প্রমুখ।

মডেল মসজিদে অনুষ্ঠিত প্রথম নামাজ, মিলাদ ও দোয়া মাহফিল শেষে মুসল্লিদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তবারক বিতরণ করা হয়।

জানা যায়, চাঁদপুর সদরের মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রটি ৩ তলাভীতে চাঁদপুর-রায়পুর মহাসড়কের পশ্চিম পাশে চাঁদপুর জেলা নির্বাচন অফিসের দক্ষিণে জেলা পরিবার পরিকল্পনা ও জেলা পরিসংখ্যান অফিস সংলগ্নে দৃষ্টিনন্দন সদর উপজেলা মডেল মসজিদ নির্মান করা হয়। এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে রয়েছে অজুখানা, ইসলামিক রিচার্জ সেন্টার, ইমাম ও মুয়াজ্জিনের থাকার জন্য পৃথক রুমের ব্যবস্থা, সব নারী-পুরুষ মিলে এক হাজার লোকের নামাজের পৃথক ব্যবস্থা, নারীদের আলাদা অজু ও নামাজ পড়ার ব্যবস্থা।

ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরি, হজ্ব যাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ সেন্টার, ইসলামী গবেষণা ও দাওয়া কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, অতিথিশালা, পবিত্র কোরআন হেফজ, শিশু শিক্ষা, মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা, এবং গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন