প্রকাশের সময়: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ । ৭:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

বিএনপির নেতাকর্মীদের সাথে ড. জালাল পুত্র আলভির মতবিনিময় 

প্রিয় চাঁদপুর ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর -২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. জালাল উদ্দীনের জোষ্ঠ্য পুত্র  সাঈদ মোহাম্মদ আলভি মতলব উত্তর উপজেলা বিএনপির  নেতাকর্মীদের সাথে মতবিনিময়  করেছেন।
শুক্রবার  সকালে উপজেলার বাংলা বাজার ব্রীজে আসলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে কালীপুর বাজারে গ্রীন ক্যাফে এন্ড রেস্তোরাঁয় স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
উপজেলার শ্যাম নগরে তার ফুফুর কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন। এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের জন্য এবং  তার পিতা ড. জালাল উদ্দীন জন্য সকলের কাছে দোয়া চান।
এ সময় মতলব উত্তর উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভূইয়া, মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহেল পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য ফরহাদ হোসেন, উপজেলা সেচ্ছসেবক দলের আহবায়ক শাহাজালাল প্রধান, উপজেলা শ্রমিক দল নেতা  নিশান সুমন, ছেংগারচর  পৌর যুবদল নেতা নূরনবী মোল্লা, শ্রমিক দল নেতা  কাউছার, উপজেলা সেচ্ছসেবক দলের সদস্য নাজির, মতিন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন