প্রকাশের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ । ১১:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি নিজমেহার মডেল পাইলট উবি’র আইসিটিডি ডিজিটাল ল্যাব পরিদর্শনে সচিব

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে একটি বিদ্যালয়ের আইসিটিডি ডিজিটাল ল্যাব পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এনডিসি সচিব শীষ হায়দার চৌধুরী।
শুক্রবার সকালে উপজেলার পৌর শহরের মেহের কালীবাড়ী নিজমেহার মডেল পাইলট উবি’র ক্যাম্পাসে  তিনি এ পরিদর্শনে আসেন।
উপজেলা নির্বাহী অফিসার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন সচিব শীষ হায়দার চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে  বক্তব্য বলেন,সমগ্র পৃথিবী এখন প্রযুক্তি নির্ভরশীল। ওই প্রযুক্তিকে আমাদের জয় করতে হবে।
এ প্রসঙ্গে বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে  মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা কৃত্রিম বুদ্ধিমত্তার  মাধ্যমে অনুকৃত করা হয়। ওই প্রযুক্তি নির্ভর বিভিন্ন বিষয়াদি আজ মানব কল্যাণের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। যার সুফল মানুষ ইতিমধ্য ভোগ করছে। পরবর্তীতে তিনি বিদ্যালয় এর হলরুমে বক্তব্য আরো বলেন, তোমরা  দেশে-বিদেশে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে হলে অবশ্যই প্রযুক্তি নির্ভর জ্ঞানের অধিকারী হতে হবে। সে লক্ষ্যে সবাইকে প্রস্তুতি নিয়ে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।
শাহরাস্তি উপজেলা আইসিটি অফিসার মোঃ শাহাজানের সঞ্চালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর  আইসিটি কর্মকর্তা সুবর্ণা  রানী সরকার, সচিবের অগ্রজ ফোখরান হায়দার চৌধুরী,সচিবের সহধর্মিণী  সাইদা বানু, প্রধান শিক্ষক আযাদ হোসেন,শিক্ষক নেতা ও ক্রিড়া শিক্ষক মোহাম্মদ আখতার হোসেন, আইসিটি শিক্ষক মোহাম্মদ মাহবুবুল আলম সুমনসহ সাংবাদিক নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন