প্রকাশের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ । ১১:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে মাদকবিরোধী আলোচনা সভা

মোজাম্মেল প্রধান হাসিব

মাদকদ্রব্য প্রতিরোধে জনগণকে সচেতন করার লক্ষ্যে মতলব দক্ষিণে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খিদিরপুর ছাত্র ও যুবসমাজের উদ্যোগে এ মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ্ আহাম্মদ।

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রধানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলাউদ্দিন আল আকাশের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার এসআই ফারুকুল ইসলাম। যুবসমাজের পক্ষে বক্তব্য রাখেন মো. শিমুল সরকার এবং ছাত্রসমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. সাইদুল ইসলাম।

এসময় ইউপি সদস্য আবদুল হাই তালুকদার, দুবাই প্রবাসী আল-আমিন মুন্সি, সমাজসেবক মো. আবু বক্কর মুন্সি, শাহ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন