প্রকাশের সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ । ১০:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁবিপ্রবির উপাচার্যের সঙ্গে চাঁদপুর জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

রবিবার (২৪ নভেম্বর ২০২৪) সকাল ০৯:৩০ ঘটিকায় চাঁদপুর জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উপাচার্য এ সময় জেলা প্রশাসককে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালীন সময় উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ জেলা প্রশাসককে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং স্থায়ী ক্যাম্পাস কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক চাঁবিপ্রবির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সার্বিক সহযোগিতা প্রদান এবং ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন