প্রকাশের সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ । ১০:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁবিপ্রবির উপাচার্যের সঙ্গে চাঁদপুর পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

রবিবার (২৪ নভেম্বর ২০২৪) বেলা ১১:০০ ঘটিকায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালীন সময় উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ পুলিশ সুপারকে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং ভূমি অধিগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে পুলিশ সুপার চাঁবিপ্রবির উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন