প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ । ৭:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে স্থানীয় অংশীজনদের সাথে সিমস্ প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে উপজেলা পর্যায়ে স্থানীয় অংশীজনদের সাথে সিমস্ প্রকল্প বিষয়ক অবহিতকরণ এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এর আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
সিসিডিএর উপেজলা সমন্বয়কারী সোমা আক্তার ও মনিটরিং অফিসার মো: রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:  ইয়াসির আরাফাত।
তিনি বক্তব্য বলেন, কোন ব্যক্তি দক্ষ শ্রমিক বা জনশক্তিতে রুপান্তরিত না হয়ে  বিদেশ গিয়ে লাভ নেই। আবার উন্নত জীবনের আশায় দালাল ধরে অবৈধ পন্থায় বিদেশ পাড়ি দিতে গিয়ে সমুদ্রে ডুবে প্রাণহানি সেটিও কাম্য নয়। যেকোনো ব্যক্তিকে সবকিছু জেনে বুঝে বিদেশে যাওয়া হলো বুদ্ধিমানের কাজ।
এছাড়া তিনি বিদেশ যাওয়ার নামে মানব পাচারের বিষয়টিকে গুরুত্ব সহকারে আলোকপাত করেন। একই সঙ্গে এই সংস্থার আজকের আয়োজনের বিষয়বস্তু উপস্থিত অংশীজনদেরকে উপলব্ধি করে সমাজের সকল স্তরে সচেতনতার জন্য ছড়িয়ে দেওয়ার আহবান করেন।
এছাড়া অবহিতকরণ সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমন্বয়কারী মো: নাজমুল আহছান।
তিনি উপস্থিতির সম্মুখে এটির মূল প্রতিপাদ্য উপস্থাপন করে। একপর্যায়ে উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্বে সকলের প্রশ্নের জবাব প্রদান করেন তিনি।
একই সঙ্গে অন্যান্যদের বক্তব্য লিপিবদ্ধ করে এটি সমাধান কল্পে প্রয়োজনীয় পদক্ষেপের কথা  জানান দেন।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক আলহাজ্ব মো: ফারুক হোসেন মিয়াজি, উপজেলা সমাজসেবা অফিসার মো: আবু ইসহাক, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ আয়শা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমীন, ডা: মাকসুদ  আলম ইইএলও, সমবায় অফিসার মোতালেব খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুদা আক্তার, মো: মনিরুজ্জামান পুলিশ অফিসার (এস আই), বীরমুক্তিযোদ্বা আ: মান্নান বিএসসি,  প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রুহুল আমিন, মো: জসিম উদ্দিন সহকারী প্রশাসনিক কর্মকর্তা ইউএনও অফিস  প্রমুখ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন