প্রকাশের সময়: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪ । ৭:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসকন নিষিদ্ধ ও আইনজীবী নিহতের ঘটনার বিচারের দাবীতে ফরিদগঞ্জে বিক্ষোভ

এস. এম ইকবাল
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় প্রতিবাদ ও বিচারের দাবীতে এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাচনেস (ইসকন) নিষিদ্ধের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ মুসল্লিম জনতা।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে বক্তারা বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষনার দাবি জানান।
সেই সাথে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ হত্যার প্রতিবাদ জানান ও দ্রুত বিচার নিশ্চিতের দাবী জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন