চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় প্রতিবাদ ও বিচারের দাবীতে এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাচনেস (ইসকন) নিষিদ্ধের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার ইমাম, খতিব ও তৌহিদী জনতা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একইস্থানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে বক্তারা বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষনার দাবি জানান। সেই সাথে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ হত্যার প্রতিবাদ জানান ও দ্রুত বিচার নিশ্চিতের দাবী জানান।

এস. এম ইকবাল