প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ । ১০:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন

মোজাম্মেল প্রধান হাসিব

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মতলব বাজারস্থ টেস্টি হাট চাইনিজ রেস্টুরেন্টে কমিটি গঠন প্রকল্পে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মতলব ল্যাবএইড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন।

মতলব সেন্ট্রাল হসপিটালের পরিচালক মো. জসিম উদ্দিন সরকারের পরিচালনায় আলোচনা সভায় মতলব দক্ষিণ উপজেলার সকল প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ল্যাবএইড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোজাম্মেল হক খোকনকে সভাপতি, নারায়ণপুর আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল মোহন পাটোয়ারীকে সাধারণ সম্পাদক এবং মতলব নোভা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

এদিকে নতুন কমিটি ঘোষণা হওয়ার পর বিভিন্ন শ্রেণি পেশার লোকজন নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন